বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ ইসির পদত্যাগ দাবি বিএনপির

news-image

বর্তমান নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘যেহেতু তারা নির্লজ্জ, তাই যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা (বিএনপি) রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে তাদের অভিশংসনের (ইমপিচ) দাবি করছি।’ সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘যেহেতু তারা নির্লজ্জ, তাই যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা (বিএনপি) রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে তাদের অভিশংসনের (ইমপিচ) দাবি করছি।’
গত শনিবার থেকে হালনাগাদ ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।বলা হয়েছে, যেসব নাগরিক ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।
ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৫-১৬ বছরের হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে একসঙ্গে তিন বয়সীদের অর্থাৎ বর্তমানে যাদের বয়স ১৫, ১৬ অথবা ১৭ বছর তাদের তথ্য সংগ্রহ করা হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটারযোগ্য হবেন। এছাড়া ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে তাদেরও তথ্য সংগ্রহ করা হবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা