বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

news-image

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মানিকগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর একটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপ। তুষারের নেতৃত্বে আরেকটি গ্রুপ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। তাদে সাথে যোগ দেন যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এ নিয়ে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য,ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা এবং সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবিতে সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ জেলার জ্যেষ্ঠ নেতারা স্বাক্ষর করেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা