,

উত্তাল পদ্মা,শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট বন্ধ

news-image

বৈরী আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। সোমবার শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান ছেড়ে যায়নি এবং কাওড়াকান্দি থেকেও ছেড়ে আসেনি। তবে ডাম্প ফেরিসহ সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ৩টি রোরোসহ সোমবার ১৪টি ফেরি দিয়ে পারাপার চলছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারাপার হচ্ছেন। তাই ফেরিতে ভিড় বেশি। শিমুলিয়ায় ২০টি বাস এবং ১শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।  কাওড়াকান্দিতেও শতাধিক যান পারাপারের অপেক্ষায়। শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানি উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযানগুলো চালু করা হবে। বিআইডব্লিটিসির ব্যবস্থাপক আব্দুল হালিম জানান, ডাম্প ফেরিসহ ১৪টি ফেরিতেই স্বাভাবিক যান ও জন পারাপার হচ্ছে।  মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস আলী জানান,  লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পারাপার বিঘ্নিত হচ্ছে। এখন ফেরি করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে যাত্রী সাধারণের। কিছু যান পারাপারের অপেক্ষায় থাকলেও যানজট নেই।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ