,

পিতৃভূমি সফর শেষ করলেন ওবামা

news-image

আন্তর্জাতিক ডেস্ক: বিদায়ী ভাষণের মধ্য দিয়ে কেনিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফরের ইতি টানলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যাওয়ার আগে কেনিয়ার রাজধানী নাইরোবির কাসারানি স্টেডিয়ামে তিনি এক আবেগময়ী ভাষণ দেন। এসময় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার কেনিয়া থেকে ইথিওপিয়ার উদ্দেশ্যে রওনা দেন ওবামা। খবর বিবিসি।

বক্তৃতায় ওবামা সন্ত্রাস দমনে কেনিয়ার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। যেসব বিচ্ছিন্নতাবাদী সম্প্রদায় সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন তিনি। যে স্থানটিতে ওবামা বক্তব্য রাখেন, সেটি গত বছর একটি নির্যাতন ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে বিতর্ক রয়েছে। জঙ্গি সংগঠন আল-শাবাবের শতাধিক সোমালিয়ান বন্দিকে এই ক্যাম্পে রেখে নির্যাতন করা হয় বলে সমালোচকদের অভিযোগ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজ পিতৃভূমি কেনিয়ায় এটিই ওবামার প্রথম সফর। গত শুক্রবার বিকেলে দেশটিতে পৌঁছানোর পর তিনি পুরো সফরে ব্যস্ত সময় পার করেন।

এসময় দেশটিকে কঠিন নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। শনিবার একটি বাণিজ্য বিষয়ক সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও কেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এ প্রসঙ্গে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেন, ‘সন্ত্রাস দমনে আমরা একজোট।’

সফরে নিজ পিতৃপরিবারের সঙ্গে প্রীতিভোজেও অংশ নেন ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে