,

ছাত্রলীগের নেতৃত্বে সোহাগ-জাকির

news-image

আগামী দু’বছর বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দেবেন সাইফুর রহমান সোহাগ ও জাকির হোসেন। ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে ২ হাজার ৬৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ এবং ২ হাজার ৬৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনভর নির্বাচন শেষে রোববার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা সুমন কুন্ডু, মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেলের সমন্বয়ে গঠিত সম্মেলনের নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। সোহাগ ছাত্রলীগের বিদায়ী কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এবং হল শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ২০০৫-০৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ভাষা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।

নির্বাচিতদের পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি ও সম্পাদক

জাকির বিদায়ী কমিটির সহ-সম্পাদক ছিলেন। এর আগে তিনি জিয়া হল শাখার সদস্যও ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর এখন এমফিল করছেন।

রোববার সারাদেশের কাউন্সিলররা ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রলীগের ১১০টি ইউনিটের মোট তিন হাজার ১৩৮ জন কাউন্সিলরের মধ্যে শেষ পর্যন্ত ভোট দেন দুই হাজার ৮১৯ জন। নির্বাচনে ২ হাজার ৬৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ এবং ২ হাজার ৬৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ