,

ভোটার তালিকায় দু’বার নাম থাকলেই শাস্তি হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে সিইসি কাজী রকিব

news-image

শনিবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ    -যাযাদিকোনো ব্যক্তিকে একাধিকবার ভোটার না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ভোটার তালিকায় দুবার নাম থাকলে কিংবা কেউ একাধিককার ভোটার হওয়ার চেষ্টা করলে তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার দুপরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একাধিকবার ভোটার হওয়া কিংবা ইচ্ছা পোষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে সিইসি আরো বলেন, 'কোনোমতেই ভুয়া ভোটার নিবন্ধন সম্ভব নয়, কারণ আমরা কয়েক ধাপে যাচাই বাছাই করে নিবন্ধন করে থাকি। যদি কেউ সে অপরাধে জড়িত থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, 'ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সঠিক তথ্য দেয়া ও নেয়া দুটাই গুরুত্বপূর্ণ। তাই কমিশন যেভাবে যাচাই করে, ভোটারদেরও উচিত সঠিক তথ্য দিয়ে কমিশনকে সহায়তা করা। আমরা ভোটার তালিকার মান আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই।' সরকারের এ উন্নয়নের প্রচেষ্টা সফলকরণের লক্ষে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র অনেকটা সহায়ক হবেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মহিলা ভোটারদের নিবন্ধনে উদ্বুদ্ধকরণের জন্য কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, 'পৃথিবীর অনেক উন্নত দেশও আমাদের মতো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে পারেনি। প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হয়েছে, যা চালু হলে আরো দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে।'
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী লে, কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, ব্রি. জে. জাবেদ আলী, শাহ নেওয়াজ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, জেলা পুলিশ সুপার আমেনা বেগম প্রমুখ। এসময় জেলা, উপজেলার সব সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সবাই উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বিলাসদী মহল্লায় তিনজন তরুণের নিবন্ধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ