জাপানে একটি আবাসিক এলাকায় বিমান বিধস্তে তিনজন নিহত

news-image

জাপানের রাজধানী টোকিওর একটি আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে টোকিওর উপকণ্ঠে চফু শহরে এ ঘটনা ঘটে। জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, চফু বিমানবন্দর থেকে নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা দুইজন এবং যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সেখানকার এক নারী নিহত হয়েছেন। এ সময় তিনটি ভবন ও দুটি গাড়িতে আগুন ধরে যায়। তবে বিমানটি বিধ্বস্তের কারণ এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান