,

সবচেয়ে ধনী মহিলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাসে ৩,০০০ টাকার বেশি উপার্জন নয় তার। একদিন সকালে আচমকা অ্যাকাউন্টের টাকা দেখে চক্ষু চড়কগাছ সেই উর্মিলারই। দেখলেন ৯ লাখ কোটি টাকা ঢুকে পড়েছে তার অ্যাকাউন্টে। দুনিয়ার সবথেকে ধনী মহিলা হওয়ার অনুভূতিটা তার পক্ষে বোঝানো সম্ভব ছিল না। কী করবেন কিছু বুঝে ওঠার আগেই আনন্দ শেষ। হ্যাঁ, ভুল করেই অ্যাকাউন্টে চলে এসেছিল এই টাকা। মুহূর্তের মধ্যে উধাও।
কানপুরের এক ছোট গ্রামের বাসিন্দা উর্মিলা। শুক্রবার তিনি তার পাস বুক আপডেট করান। হিসেব অনুযায়ী ৩,০০০ টাকা থাকার কথা সেখানে। আচমকা দেখলেন ১৭ সংখ্যার একটা নম্বর। না, সেটা হিসেব করে উঠতে পারেননি তিনি। এক কর্মীর সাহায্যে জানতে পারলেন, ৯ লাখ ৫৭ হাজার কোটি টাকা যোগ হয়েছে তার অ্যাকাউন্টে। ২১ জুলাই আসে এই টাকা। এরপর ব্যাংক ওই অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেয়া হয়। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুল খুঁজতে শুরু করেন সবাই মিলে। ব্যাংকের মূল সার্ভারটি মুম্বাইতে। বেশ কিছুক্ষণ চেষ্টা-চরিত্র করার সেই টাকা সরানো সম্ভব নয়।
বিল গেটস, মুকেশ অম্বানি ও লক্ষী মিত্তলের সম্পত্তি এক হলে বোধহয় এই ৯ লাখ কোটি টাকা হওয়া সম্ভব। তাই স্বপ্নের দুনিয়ায় কয়েক মুহূর্তে বাঁচার সৌভাগ্য অন্তত হলো উর্মিলার। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ