,

চট্টগ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে নিম্নাঞ্চলের বাসিন্দারা

news-image

ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, দিনভর ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। শুক্রবারের মতো শনিবারও  বৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্ণোঙ্গরে পণ্য খালাস কার্যক্রম ব্যহত হচ্ছে। একটানা বর্ষণে বেড়ে গেছে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ। শনিবার দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর পোর্ট কানেকটিং রোড, বাকলিয়া ডিসি রোড, সল্টগোলা ক্রসিং, চান্দগাঁও খাজা রোড, অক্সিজেন মোড়, হামজারবাগ, মুরাদপুর, আতুরার ডিপো, বহদ্দারহাট, শুলকবহর, কাতালগঞ্জ, নাসিরাবাদ, বায়োজিদ, ষোলশহর, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, চাক্তাই, কোরবানিগঞ্জ, মাস্টারপুল, বৌ বাজার, মিয়াখান নগর, রাজাখালী, দেওয়ানবাজার, ছোটপুল, বড়পুল, সিডিএ আবাসিক এলাকা, সাগরিকাসহ নিম্নাঞ্চলে হাঁটু থেকে কোমড় সমান পানি জমেছে। অনেক এলাকায় বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। 
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মৌসুমী বায়ুর প্রভাবেই মূলত চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।' 
চট্টগ্রাম বন্দরের সদস্য (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) জাফর আলম জানিয়েছেন, একটানা ভারী বর্ষণে বন্দরের অভ্যন্তরে কন্টেইনারবাহী পণ্য ওঠা-নামা স্বাভাবিক থাকলেও ব্যাহত হচ্ছে বহির্ণোঙ্গরের খাদ্যপণ্যবাহী বড় জাহাজের পণ্য খালাস কার্যক্রম।  
জলবদ্ধতার কারণে শনিবার নগরীর বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে আটকে থাকতে দেখা যায়। যাত্রীদের কাছ থেকে রিকশা ও অটোরিকশা চালকদের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। 
গত বৃস্পতিবার থেকেই চট্টগ্রামে একটানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা,কখনো মাঝারি ও আবার কখনো ভারি বৃষ্টিপাতের সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা আরো বেড়েছে।
 
শনিবার নগরীর কাতালগঞ্জ এলাকা ঘুরে লোকজনকে রিকশাভ্যানে করে চলাচল করতে দেখা গেছে। অন্যদিকে পানিতে ডুবে গেছে নগরীর বাকলিয়ার ডিসি রোড ও দেওয়ান বাজার এলাকার রাস্তা। চট্টগ্রামের নিম্নাঞ্চল হিসেবে পরিচিত এলাকা দুটির বেশীরভাগ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবারকে খাটের উপর রান্নাবান্না ও খাওয়া-দাওয়াকরতে দেখা গেছে। বাসায় পানি জমে গ্যাসের চুলায় পানি ঢুকে যাওয়ায় রান্না করতে পারছেন না এলাকা দুটির অনেক বাসিন্দা। হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ