,

মুস্তাফিজের বিশ্বরেকর্ড

news-image

১৮৭৭ সাল থেকে শুরু  হয়  টেস্ট ক্রিকেট খেলা। কিন্তু টেস্টে ম্যাচ সেরার পুরস্কার দেয়া শুরু হয় ১৯৮০ সাল থেকে। কিন্তু বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান অভিষেকেই হয়ে রইলেন অনন্য। বৃষ্টিতে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও প্রথম তিন দিন বাংলাদেশ যে দুর্দান্ত লড়াই করেছেন তার শুরুটা মুস্তাফিজুর রহমানের হাত ধরে। এক ওভারে তিনটি উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। পরে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। এতে মুস্তাফিজুর রহমান রচিত করেন বিরল এক রেকর্ড। অভিষেক ওয়ানডেতেও মুস্তাফিজ ভারতের বিপক্ষে হয়েছিলেন ম্যাচ সেরা। দুই ফরমেটের ক্রিকেটে অভিষেকে ম্যাচ সেরা হওয়ার ঘটনা এবারই প্রথম। গত ১৮ই জুন ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫০ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে মুস্তাফিজ পান এক ওভারে ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৭.৪ ওভারে শেষ পর্যন্ত ৪ উইকেট নেন মুস্তাফিজ।  টেস্ট ও টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশের আরেক বোলার অভিষেকে জায়গা করে নেন বিরল রেকর্ডে। তিনি স্পিনার ইলিয়াস সানি। ২০১১ সালে টেস্ট অভিষেকে এই চট্টগ্রামেই ৭৯ রানে ৬ উইকেট নেন সানি। সে বছর ওয়ানডে অভিষেকে সানি পেয়েছিলেন ১ উইকেট কিন্তু ২০১২ সালের জুলাইয়ে  বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ইলিয়াস সানি নেন ৫ উইকেট। হয়েছিলেন ম্যাচ সেরা। টি-টোয়েন্টিতে এখনও সেটি বাংলাদেশের  সেরা বোলিং। সানি ও মুস্তাফিজ ছাড়া  টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা হয়েছেন মাত্র দুজন। তবে তারা ব্যাট হাতে গড়েছিলেন ইতিহাস। ২০০১ সালে বুলাওয়েতে অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬২ রান করেছিলেন জাভেদ ওমর। দ্বিতীয় ইনিংসেও শেষ পর্যন্ত ব্যাট করে ৮৫ রান করে হয়েছিলেন ম্যাচ সেরা। আর শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে কম বয়সে  সেঞ্চুরি করে  মোহাম্মদ আশরাফুল  হয়েছিলেন অভিষেকেই ম্যাচ সেরা। বর্তমানে আশরাফুল ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ