,

সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ডের বৈঠক

news-image

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে আদালতে পাঠানো যাবে কি না সে জন্য তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখবে মেডিক্যাল বোর্ড। শিলংয়ের নেগ্রিমস হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার এ জন্য একটি বোর্ড গঠন করেছে। আজ মঙ্গলবার ওই বোর্ড বৈঠকে বসবে। যদি চিকিৎসকরা মত দেন তা হলে দুই একদিনের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর-পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব শম্ভু সিং সাংবাদিকদের এমন কথাই বলেছেন। তিনি বলেন, সালাহ উদ্দিন আহমদ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ৪৬ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তারও বক্তব্য থাকতে পারে। আদালতই হচ্ছে সেই বক্তব্য শোনার উপযুক্ত জায়গা। কিন্তু তিনি অসুস্থতার কথা বলে আদালতে যেতে চান না। তাই তার স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে সালাহ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দিকে তাকিয়ে আছে পুলিশ। আদালত তার বিরুদ্ধে যে নির্দেশনা দেন সেই অনুযায়ীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। আদালত পাসপোর্ট আইন অনুযায়ী সালাহ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারেন। আবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনার দিতেও পারেন। ফেরত পাঠানোর নির্দেশ দিলে সে ক্ষেত্রে দেশেই বিচার হবে তার।

নেগ্রিমস হাসপাতালের পরিচালক এ জে এহেনগা সাংবাদিকদের জানান, চিকিৎসকের উপস্থিতিতে সালাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়নি। সালাহ উদ্দিনের জন্য শিলংয়ের প্রথম শ্রেণির বিচারিক আদালতে জামিনের আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমদ। আবেদনে তাকে চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশে পাঠানোর অনুমতি চাওয়া হয়েছে। আদালত আবেদন আমলে নিয়ে ২৯ মে শুনানির দিন ধার্য করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ