,

কুমিল্লায় ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর চলাচল শুরু

news-image

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী ট্রেন ঈদ স্পেশাল-১ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে লাকসাম-চাঁদপুর রেলপথে প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন নামকস্থানে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশন সূত্র জানায়, ওইদিন বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১ যাত্রীবাহী ট্রেনটি লাকসাম-চাঁদপুর রেলপথে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন নামকস্থানে পৌঁছলে বিকট শব্দে ওই ট্রেনের মাঝামাঝি একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ওই স্থানেই দাঁড়িয়ে পড়ে। এ ঘটনার পর পরই ওই রুটে সকল ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ওই সময় উদ্ধারকারী দলের সহায়তায় ট্রেনটি ইঞ্জিনসহ সামনের ৫টি বগি নিয়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত ট্রেনের পিছনের ৩টি বগি ঘটনাস্থলে রেখে যাওয়া হয়। এর পর উদ্ধাকারীরা ঘটনাস্থলে তাঁদের উদ্ধার কাজ শেষ করলে প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাকসাম রেলওয়ে জংশনের পরিবহন পরিদর্শক মাসুদ সরওয়ার এ ঘটনার সত্যতা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনার কারনে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি শাহরাস্তির মেহের স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ