,

ভোগের রাজনীতি দেশকে কিছুই দিতে পারে না : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন উল্লেখ করে বলেন, ছাত্রলীগকে বলব, ছাত্রলীগ যেন আদর্শ নিয়ে চলে। আদর্শহীন সংগঠন ব্যক্তি ও জাতির স্বার্থ রক্ষা করতে পারে না। আদর্শ ও ত্যাগ ছাড়া নেতৃত্ব গড়ে উঠে না। শুধু ভোগের জন্য যারা রাজনীতি করে তারা দেশকে কিছুই দিতে পারবে না। ত্যাগের মনোভাব থাকতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ নিয়ে গড়ে উঠতে হবে। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটের মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত ছাত্র ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে হবে। ছাত্রলীগের সাংগঠনিকপ্রধান শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালীর ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আন্দোলন সংগ্রামে সূচনা করার উদ্দেশেই বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। বাঙ্গালির প্রতিটি আন্দোলনেই ছাত্রলীগ রক্ত ঝরিয়েছে। আমি নিজেও ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। প্রধানমন্ত্রী বলেন, আজকের ছাত্রলীগের নেতারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। আমি নিজেও ছাত্রলীগের কর্মী ছিলাম। আমাকে কোনো দিন কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয় নাই।’
তিনি আক্ষেপ করে বলেন, আমি দেশের দুঃসময়ে রাজপথে ছিলাম, স্কুলের দেয়াল টপকিয়ে মিছিলে যেতাম, ৬ দফা ঘোষণার সময় ১৯৬৬ সালে বদরুন্নেছা কলেজের ভিপি ছিলাম কিন্তু আমাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয় নাই। তাই সবাইকে ত্যাগের মহিমা নিয়ে ছাত্রলীগ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগের মহিমা আছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগকেও ত্যাগের মহিমা নিয়ে এগিয়ে যেতে হবে। সকাল ১১টার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সম্মেলনে ইতিমধ্যে শোকপ্রস্তাব ও সাংগঠনিক প্রতিবেদন পেশ শেষ হয়েছে। কাউন্সিল অধিবেশন হবে রোববার। সেখানেই নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রমুখ।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ