,

দুপুর ১২টা থেকে বিদ্যুৎ নেই রাজধানীর একাংশে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, মগবাজার, হাতিরপুল, কাঁঠালবাগানসহ আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এফডিসির সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ কেবল কাটা পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালাচ্ছে।

বাংলামোটর এলাকার বাসিন্দা আবু সালেহ সমকালকে দুপুরে বলেন, ‘অফিস বন্ধ থাকায় আজ বাসায় ছিলাম। ২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বাসায় টেকা যাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট