,

সিরিয়ায় ফের তুরস্কের বিমান হামলা

news-image

আন্তর্জাতিক  ডেস্ক : শুক্রবার প্রথম দফায় বিমান হামলা চালিয়েছিলো তুরস্ক। সিরিয়ায় ইসলামিক স্টেট-এর জঙ্গিদের লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। একি সাথে হামলা চালানো হচ্ছে উত্তর ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করেও।

ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিজ্ঞা করেছে তুরস্ক। তারই অংশ হিসেবে সিরিয়ার জঙ্গিদের উপরে বোমা হামলা চলছে। যদিও সিরিয়া চালানো এই অভিযান নিয়ে তুরস্ক এখনো কিছু বলেনি।

তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে আইএস সেনাদের অবস্থান লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে তুর্কী বিমান গুলি করেছে।
এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় বারের মতন তুরস্ক বিমান হামলা চালালো। এর আগে শুক্রবারেও সিরিয়ায় আইএস-এর তিনটি টার্গেটে বিমান হামলা চালায় তুরস্ক।

এছাড়া ইরাকের কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের লক্ষ্য করে পৃথক মিশনে বোমা হামলা চালানো হয়েছে কুর্দি সেপারেটিস্ট গ্রুপ বা কেকেকে এর উপর। তুরস্কের নিরাপত্তা বাহিনীর উপরে সাম্প্রতিক এক হামলার দায় স্বীকার করেছিল পিকেকেকে।

আইএসকে দমনের জন্য তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমানগুলোকে তুরস্কের বিমানঘাঁটিগুলো ব্যাবহার করার অনুমতিও দিয়েছে তুরস্ক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মার্ক টোনার এখানে বলছেন, আইএসআইএল এর বিরুদ্ধে অপারেশন চালানোর জন্য আমেরিকা ও মার্কিন জোটের মানুষবাহী বা মানব বিহীন বিমানগুলোর জন্য তুরস্কের ক্লিয়ারেন্স রয়েছে। আইএস সন্দেহে শুক্রবারে একজনকে গ্রেফতার করেছে তুরস্ক। তুরস্কের সুরুক শহরে চলতি সপ্তাহেই চালানো এক হামলায় ৩২ জন নিহত হয়।-বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ