শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ আবাদী ফসলের মাঠ জুড়ে বোরো ধান কাটার ধুম 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদিত ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, ফলন ভাল হলেও ধানের বাজার দর তুলনা মূলক কম।
কৃষি বিভাগ জানিয়েছে,
চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । জেলায় রোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লক্ষ ১১ হাজার ৪০৫ হেক্টর জমিতে যার মধ্যে হাওরাঞ্চলেরর প্রায় ৩২ হাজার ১শ হেক্টর জমি রয়েছে । আবাদ হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৬৯৬ হেক্টর জমিতে । গত বছরের তুলনায় এবার আবাদের পাশাপাশি উৎপাদন ও বাড়বে বলে আশাবাদী। এবার ব্রি-ধান – ২৮, ৮৮, ৯৬, ১০১ ,১০২, ১০৪,বীনা -২৫ সহ নতুন জাতের বোরোর ব্যাপক আবাদ হয়েছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ১৫ হাজার ৫৪৩ মেঃ টন। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে আশা করছি।কৃষক কুদ্দুস মিয়া বলেন, হাওড়বেষ্টিত এ জেলায় এপ্রিলের থেকেই শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ যা চলবে পুরো মে মাস পর্যন্ত চলবে। কানি প্রতি ১০/১২ হাজার টাকা খরচ হয়েছে।
প্রতি কানিতে ধান পাওয়া যাবে ১৫/১৬ মন । আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লাভবান হওয়া যাবে মনে করছি।ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, এবার বোরোর ফসল উৎপাদন ভাল হয়েছে। ফসলের গুণগত মান ঠিক রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হয়েছে। কৃষক লাভবান হবে এমনটাই প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ