,

নবী যুগে ঈদের আনন্দ যেমন ছিল

news-image

মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়েন দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ৩০ বা ৩১ মার্চ। বর্তমান সময়ের ঈদের মতো সেই সময়ের ঈদে নতুন জামাকাপড় ও কেনাকাটার ধুম ছিল না। তবে আনন্দ-খুশির কমতি ছিল না।

নবীজি সা. ঈদের দিন ছোট-বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু-কিশোরের সঙ্গে নবীজি সা. আনন্দে মেতে ওঠতেন এবং শরিয়তসম্মত সকল ধরণের আনন্দ করার অনুমতি দিতেন। বালিকা বয়সী আয়েশা রা.-এর ইচ্ছেও নবীজি সা. পূরণ করতেন।

আয়েশা রা. বলেন, ‘একবার এক ঈদের দিনে আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছে। নবীজি সা. আমাকে জিজ্ঞেস করেন, ‘আয়েশা! তুমি কি লাঠিখেলা দেখতে যেতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান, আমি আমার গাল তার গালের ওপর রেখে লাঠিখেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা! লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বলেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, তাহলে এবার যাও। (বুখারি, হাদিস : ৯৫০)।

নবীজি সা. ঈদের দিন সকালে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম পোশাক পরতেন এবং কিছু মিষ্টান্ন মুখে দিয়ে ঈদের নামাজে যেতেন। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতেন আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতেন। গরিব-দুঃখীদের খোঁজখবর নিতেন, পরস্পরকে শুভেচ্ছা জানাতেন।

সকল ক্ষেত্রেই সাহাবায়ে কেরাম নবীজি সা.-কে অনুকরণ করতেন। ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ এই বাক্যের মাধ্যমে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। যার অর্থ মহান আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন।

সাহাবায়ে কেরাম ঈদের দিন আনন্দের চেয়ে রমজানে তাদের গুনাহ মাফ হয়েছে কি না, এ বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকতেন। তাই আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রা. ঈদুল ফিতরের নামাজে ইমামতি করতে অস্বীকৃতি প্রকাশ করেন। এবং ঘরের দরজা বন্ধ করে বলতে থাকেন, আমার গুনাহ মাফ না হলে আমি ঈদগাহে গিয়ে কিভাবে ইমামতি করতে পারি?

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট