মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্জালে ঝড় তুলেছে ‘পুষ্পা ২’র টিজার

news-image

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঝড় তুলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর টিজার। সোমবার (৮ এপ্রিল) আল্লুর জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশ করেন নির্মাতারা। টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে এটি। এই প্রতিবেদন লিখা পর্যন্ত এটি ১৫ মিলিয়নেরও বেশি দর্শক ইউটিউবে দেখেছে এটি।

এক মিনিট আট সেকেন্ডের টিজারে দুর্দান্ত ভিজ্যুয়ালি ইফেক্ট, রঙের খেলা এবং ব্যাকগ্রাউন্ডের ‘জাঠারা’ (সম্মাক্কা সরলাম্মা জাঠারা নামেও পরিচিত) সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে। ‘জাঠারা’ ভারতের তেলাঙ্গনা রাজ্যে উদযাপিত হিন্দু উপজাতীয় দেব-দেবীদের সম্মানের একটি উৎসব। প্রতিবছর ১০ মিলিয়নেরও বেশি ভক্ত এই চার দিনের উৎসবে অংশগ্রহণ করে।

১৮ বছরের দাম্পত্যে ইতি, ধানুষ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের মামলা আদালতে১৮ বছরের দাম্পত্যে ইতি, ধানুষ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের মামলা আদালতে
পুষ্পার টিজারেও ফুটে উঠেছে সেই উৎসবের দৃশ্য, যেখানে আল্লু অর্জুনকে পায়ে নূপুর, কানে দুল, চোখে কাজল এবং শাড়ি পরিহিত অবস্থায় হাতে ত্রিশূল নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে। একেবারে দেবীরূপেই হাজির হয়েছেন অভিনেতা। এসব ছাড়াও টিজারের অ্যাকশনধর্মী আবহসংগীত আরো বেশি উচ্ছ্বসিত করেছে ভক্তদের।

টিজার প্রকাশের আগে আল্লু অর্জুন তার সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ভক্তদের উপহার দিয়েছেন। তিনি ক্যাপশনে বলেছেন, টিজারটি ৮ এপ্রিল সকাল ১১.০৭ মিনিটে প্রকাশিত হবে। পোস্টারে আল্লু অর্জুনকে তার একই স্টাইলে দেখা গেছে। হাতে কুড়াল নিয়ে তিনি সিংহাসনে বসে আছেন। এবার প্রকাশ হলো টিজার।

২০২১ সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’। পুষ্পার সংলাপ, গান থেকে শুরু করে আল্লুর লুক, এক্সপ্রেশন কুইন রাশ্মিকা মান্দানার অভিনয়, ভরপুর অ্যাকশন―সবটাই সিনেমাটিকে ব্লকবাস্টার বানিয়ে দেয়। এবার আসছে ‘পুষ্পা: দ্য রুল’।

সুকুমারের লেখা ও পরিচালনায় ‘পুষ্পা : দ্য রুল’-এ আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল এবং অনসূয়া ভরদ্বাজকে। সিনেমাটি এ বছর ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা