বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে রান্না করুন দো গোশা-আফগানি পোলাও

news-image

উপকরণ

স্টক/আখনি : খাসির মাংস ৭৫০ গ্রাম (হাড়সহ), খাসির পায়া ২টা, লবণ স্বাদমতো, এলাচ ৫-৬টা, লবঙ্গ ১০টি, দারচিনি ২টা (১ ইঞ্চি), তারা মৌরি ১টা, জয়ত্রি ১টা, পাপড়ি, তেজপাতা ২টা (সব সুতি কাপড়ে পুঁটলি করে দিতে হবে), পানি ১২ কাপ।

মিটবল : মুরগির কিমা ৪০০ গ্রাম, গুঁড়া মরিচ ১ চা চামচ, গরম মসলা ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, পানি ৪ কাপ।

পোলাও : ঘি ১/২ কাপ, শাহি জিরা ১ চা চামচ, জয়ত্রি সামান্য পরিমাণে, দারচিনি ১টা (২ ইঞ্চি), এলাচ ৪-৫টা, লবঙ্গ ৪-৫টা, তেজপাতা ১টা, কালো মরিচ ৭-৮টা, আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, চিনিগুঁড়া চাল ১ কেজি (কাপে মেপে নিতে হবে। কারণ এর দ্বিগুণ পানি লাগবে), পানি চালের দ্বিগুণ (কাপে মাপতে হবে), বড় পেঁয়াজ (বিফ ওনিয়ন) না হলে নিয়মিত পেঁয়াজ আন্দাজমগ ২টা কেটে বেরেস্তা করা, তেলসহ।

প্রস্তুত প্রণালি : স্টকের উপকরণ সবকিছু দিয়ে চুলায় মাঝারি আঁচে রাখুন। ওপরে মাংসের মসলাসহ ফেনা তৈরি হবে। তা ফেলে দিতে হবে চামচ দিয়ে (যতক্ষণ মসলা হবে ততক্ষণ)। মিটবলের সবকিছু একত্রে নিয়ে বেটে নিন বা ফুড প্রসেসরে দিয়ে মিশিয়ে নিন। এরপর মিশ্রণ হাতে নিয়ে বলের আকৃতি দিন। একটা হাঁড়িতে পানি নিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটতে থাকলে তাতে মিটবলগুলো ছেড়ে আধসিদ্ধ করে নিন। এবার আবার খাসির মাংসের দিকে নজর দিন। মাংস সিদ্ধ হয়ে এলে মসলার পুঁটলি তুলে ফেলে দিন। আর মাংস আখনি ছেঁকে আলাদা করে নিন।

একটা হাঁড়িতে ঘি নিয়ে তাতে পোলাওয়ের জন্য রাখা মসলাগুলো একে একে দিয়ে হালকা আঁচে ভুনে নিন। এরপর তাতে সিদ্ধ করা খাসির মাংস যোগ করুন। এরপর চুলার মাঝারি আঁচে ভালোমতো ভুনে নিন। তারপর তাতে আদা-রসুন বাটা দিয়ে আবারও ভুনা করে নিন। এরপর আধঘণ্টা ভিজিয়ে চাল রেখে দিন। সামান্য কিছুক্ষণ চুলায় রেখে ভুনে, চালের পরিমাণের দ্বিগুণ পানি দিন। চালের পানি ফুটতে শুরু করলে তাতে মিটবল আর চাল দিয়ে ঢেকে দিন। এটা বেশি নাড়াচাড়া না করাই ভালো। এরপর এটা ঢেকে দিতে হবে, দমে রান্নার জন্য। আর জ্বাল কমিয়ে আলতো করে দিন। একদম শেষে রান্না প্রায় হয়ে এলে ওপরে তেলসহ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিন। এরপর গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার