,

শাহি মালাই জর্দা

news-image

উপকরণ : চিনিগুঁড়া চাল ১ কাপ (ভালো করে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন), চিনি ১ কাপ, কনডেন্স মিল্ক ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১/৪ কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, পেস্তা বাদাম, কাজুবাদাম ও কাঠবাদাম পরিমাণমতো, মাল্টা ১টা, অরেঞ্জ এসেন্স আধা চা চামচ, এলাচি, দারচিনি, তেজপাতা ও লবঙ্গ পরিমাণমতো, জর্দার রং পরিমাণমতো, মাওয়া ১ টেবিল চামচ, গোলাপজল ১/৪ চা চামচ, মাল্টার খোসা জুলিয়ান কাট করে ২ টেবিল চামচ (সামান্য পানি দিয়ে সেদ্ধ করে চিনি দিয়ে টানিয়ে নিন), ঘি ৩ টেবিল চামচ, লবণ ১/৪ চা চামচ এবং মোরব্বা কিউব কাট ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ২ কাপ পানিতে ১ টেবিল চামচ সয়াবিন তেল, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, মাল্টার খোসা দিয়ে বলক এলে আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে বসা ভাত রান্না করে ছড়িয়ে রাখুন। এখন একটি প্যানে পানি, চিনি, মাল্টার রস, এক টেবিল চামচ ঘি দিয়ে ঘন শিরা জাল করে সেদ্ধ করা ভাতগুলো দিয়ে নাড়ুন। এরপর গোলাপ জল দিন। কিছুক্ষণ পর বিভিন্ন রকম বাদাম, মোরব্বা, মাল্টার খোসা, কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এখন বাকি ঘি, গুঁড়া দুধ, মাওয়া ও অরেঞ্জ এসেন্স দিয়ে নামিয়ে ছড়িয়ে রাখুন। ঠান্ডা হলে মালাই, বেবি সুইট, কিশমিশ, বাদাম নিজের ইচ্ছামতো উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না