,

বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের আজকের খেলা বৃষ্টিতে ধুয়ে গেলো। সকাল থেকে ভারি বর্ষণের কারণে মাঠে নামতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। একটি বলও আজ মাঠে গড়ায়নি। বৃষ্টির থামার অপেক্ষায় ছিলেন আম্পায়াররা। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত অপেক্ষা করেও বৃষ্টি না থামায় আজকের দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৮ ও বাংলাদেশ ৩২৬ রানে অলআউট হয়। ৭৮ রানে পিছিয়ে থেকে গতকাল তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লীড নেয়া রান থেকে এখনও তারা ১৭ রানে পিছিয়ে। ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। গতকাল বৃষ্টির কারণে তৃতীয় সেশনের শেষ দিকে খেলা হয় নি।   

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ