,

১৫ বছরেই পিএইচডি

news-image

সুষমার ভাই এবং ছোট বোনও একইভাবে মেধার স্বাক্ষর রেখে চলছেন। ১৫ বছরের সুষমা ভার্মা ভারতের সর্বকনিষ্ঠ পোস্ট গ্রাজুয়েট। আর এবার সর্বকনিষ্ঠ পিএইচডি ডিগ্রিও লাভ করতে যাচ্ছেন। তিনি লক্ষেèৗয়ের বাবা সাহেব ভিমরাও আম্বেদকার ইউনিভার্সিটি থেকে পরিবেশ বিষয়ক মাইক্রোবায়োলজিতে পিএইচডি করছেন।
স্যানিটেশন কর্মীর মেয়ে সুষমা এই বিশ্ববিদ্যালয় থেকে গত জুনে মাইক্রোবায়োলজিতে এমএসসি করেন এবং প্রথম স্থান অধিকার করেন। আর পরিবেশ বিষয়ক গবেষণার পরীক্ষায় তিনি সপ্তম স্থান অধিকার করেন। মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান নাভিন কুমার বলেন, পিএইচডিতে চারটি আসন ফাঁকা আছে। তিনটি সাধারণ ক্যাটাগরিতে এবং একটি রিজার্ভ। তবে সুষমাকে বিশেষ ব্যবস্থায় ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আর সি সবটি বলেন, বিশ্ববিদ্যালয় ১৫ বছর বয়সী সুষমার মেধাকে গুরুত্বসহকারে দেখবে। তাকে হোস্টেলে আসন এবং স্কলারশিপও দেওয়া হবে। সুষমাও এই খবরে খুব খুশি। তার বাবা তেজ বাহাদুর বিশ্ববিদ্যালয়ের স্যানিটেশনে সহকারী পর্যবেক্ষক এবং মা ছায়া দেবী গৃহিনী। ২০০৫ সালে সুষমার বয়স যখন ৫ বছর তখন তিনি নবম শ্রেণীতে ভর্তি হন। ১৩ বছর বয়সে সুষমা লক্ষেèৗ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। তার ভাই শৈলেন্দ্রও ১৪ বছর বয়সে বিএসসি ডিগ্রি পান। এখন তিনি ব্যাঙ্গালুরুতে এমসিএ পড়ছেন। সুষমা বলেন, তাদের তিন বছর বয়সী ছোট বোন অনন্যা এখনই রামায়ন পড়তে পারে। সে হিন্দি এবং ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারে। -টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ