বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন ১৭ সেপ্টেম্বর

news-image

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও তা দাখিলে ব্যর্থ হয় পল্টন থানার পুলিশ। তাই আগামী ১৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করে ‘মানহানিকর’ বক্তব্য দেন  তারেক রহমান। এ সংবাদ পরের দিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে গত ২৩ মার্চ তারেক রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে  মামলা করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী। ওই দিনই পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন মহানগর হাকিম ইউনুস খানের আদালত।

এতে আরো আসামি করা হয় বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ উপদেষ্টা ও বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীসহ অজ্ঞাতনামা আরো পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীকে।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা