,

বেগুনের কেজি ২ টাকা, ক্ষোভে ক্ষেত ধ্বংস করলেন কৃষক

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে হঠাৎ বেগুনের বাজার দরে ধস নেমেছে। পাইকারিতে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ২ থেকে ৫ টাকা। এতে কৃষকের চাষের খরচই উঠছে না। ফলে রাগে-ক্ষোভে ক্ষেতের সব বেগুন গাছ কেটে ফেলেছেন এক কৃষক।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের হাত্রাপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। ওই কৃষকের বেগুন গাছকাটার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাত্রাপাড়া গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে কৃষক মো. জুনাঈদ তার চাষকৃত ২৫ শতাংশ জমির সব বেগুন গাছ কেটে দিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে স্থানীয় বাজারে বেগুন নিয়ে যান তিনি। সেখানে ২ থেকে ৫ টাকা কেজি মূল্যে বেগুন বিক্রি করতে হয়েছে। এ ছাড়াও কিছু বেগুন বিক্রি করতে না পারায় ফ্রিতে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি। সেই ক্ষোভে বেগুন ক্ষেত কেটে ফেলছেন জুনাঈদ।

মো. জুনাঈদ বলেন, ২৫ শতাংশ জমিতে বেগুনের চাষ করেছি। বর্তমানে গাছে ১০০ মণ বেগুন রয়েছে। প্রতিবছর রমজান মাসে বেগুনের অধিক মূল্য থাকায় এবার সেই আশায় এর চাষ করেছিলাম। উৎপাদন খরচ হয়েছে ৪০ হাজার টাকা। বেগুনের বর্তমান বাজারমূল্য কম থাকায় চাষের খরচের টাকায় পাওয়া যাবে না। তাই সব বেগুন গাছ কেটে দিয়েছি।

কাদিরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল খায়ের সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগেও বাজারে বেগুনের দাম ভালো ছিল। হঠাৎ করে বাজারে দরে ধস নেমেছে। সেই ক্ষোভ থেকেই সব গাছ কেটে দিয়েছে জুনাঈদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট