,

ম্যাচ হারের পর যা বললেন শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিরিজ জয়ের মিশনে আজ (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে নামলেও, শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। স্বাগতিকদের এই হারে লঙ্কানরা সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে। ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন।

বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না লঙ্কানদের। তবে পাথুম নিশাঙ্কার ১১৪ এবং চারিথ আসালাঙ্কার ৯১ রানে ভর করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। শেষদিকে তাদের বিদায়ের পর বাকি কাজ সেরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৫ রান)।

লঙ্কানদের কাছে ম্যাচ হারের পর আফসোস ঝরেছে বাংলাদেশ অধিনায়ক শান্তর কণ্ঠে। ম্যাচশেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দলের ব্যাটারদের প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি সে (তাওহীদ হৃদয়) সত্যিই ভালো খেলেছে, আমরা তার কাছ থেকে এটাই চাই। সৌম্যও খুব ভালো ব্যাটিং করেছে। এরকম উইকেটে আমি এবং সৌম্য যেভাবে শুরু করেছিলাম। আমাদের আরও একটু বেশি সময় ব্যাটিং করা উচিৎ ছিল। আশা করি পরের ম্যাচে আমরা ভালো কিছু করব।’

একইসঙ্গে শান্ত নিশাঙ্কা এবং আসালাঙ্কার প্রশংসাও করেছেন। জানিয়েছেন তাদের ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন টাইগার বোলারদের সমস্যা সৃষ্টি করেছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না