রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরপুলে আগুন: ভবনে কার্পেট-কাপড়ের গোডাউন, ছিল না জানালা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে হাতিরপুল বাজারের পাশে ‘রাজ কমপ্লেক্স’ নামের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার রাত ৮টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল। এখন পর্যন্ত ৭-৮ জন লোককে ওপর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ারের ১ম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে আরও ছয়টি ইউনিট যোগ হয় আগুন নিয়ন্ত্রণে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, ওই ভবনটি কার্পেট ও কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। চার তলায় শুধু একটি পরিবার থাকত। পৈতৃক সূত্রে পাওয়া ফ্ল্যাটে খুকুমণি তার মা ও দুই ছেলেকে নিয়ে থাকতেন। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ভবনের ছাদ থেকে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, ভবনজুড়ে ছিল কার্পেটের গোডাউন। ভবনের যেই কক্ষে আগুন লেগেছে তার চারপাশে কোনো জানালা নেই। এতে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

‘রাজ কমপ্লেক্সের’ বাসিন্দা খুকু মণি বলেন, ইফতারের আগ মুহূর্তে সবকিছু প্রস্তুত করছিলাম। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখিয়ে নিচ থেকে ধোঁয়া উঠছে। সব কিছু ফেলে রেখে দুই সন্তান ও মাকে নিয়ে কোনো রকমে ওপরের দিকে উঠে যাই। পরে ছাদের দরজার তালা ভেঙে সেখানে আশ্রয় নেই।

তার ছেলে ফিদাক হোসেন বলেন, ইফতারের ঠিক ৫ মিনিট আগে বাইরে থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পাই। পরে ফ্লাটের দরজা খুলে দেখি পুরো ভবন ধোঁয়ায় ভরে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বাইরে থেকে সবাই নিচে নেমে আসার জন্য বললেও নিচে আসার মতো অবস্থা ছিল না। পরে সবাই ছাদে গিয়ে আশ্রয় নেই।

তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ টিমের লিডার আব্দুস সালাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভবনের সব গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যাতে ভবনে আগুনের তীব্রতা বাড়তে না পারে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের