,

‘গুরুতর’ আহত মমতা ব্যানার্জী

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : মাথায় গুরুতর আঘাত নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি সূত্র জানিয়েছে, মমতা ব্যানার্জী বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের প্রয়াত সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করে হাজরার বাড়ি ফিরে শরীর চর্চা করতে ট্রেড মিলে হাঁটছিলেন মমতা। তখন পা পিছলে পড়ে যান তিনি। এ সময় ঘরে থাকা আলমারির কোনায় তার মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মমতা। সেই সময় তার ভাতিজা অভিষেক ব্যানার্জী সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান।

অন্য এক সূত্র জানিয়েছে, কলকাতা এন্টালিতে পশ্চিমবঙ্গের প্রয়াত সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করে বাড়িতে ফিরছিলেন। তখন গাড়িতে বসে তার মাথায় আঘাত লাগে। আঘাতের ফলে মাথা ফেটে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত মমতা ব্যানার্জীকে ভর্তি করা হয়েছে। উঠবান ব্লকে ১২ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। মমতার চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এছাড়াও কলকাতার এ্যাপোলো হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে আনা হয়েছে তার চিকিৎসার জন্য।

তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। যে কেবিনে মমতা ব্যানার্জীকে ভর্তি করানো হয়েছে সেই কেবিনে সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে। তার মাথায় এমআরআই করা হচ্ছে, মাথায় কোনো গুরুতর আঘাত আছে কি না জানার জন্য।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট