,

৭ মামলায় বিএনপির নিপুণ রায়ের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদন : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী জামিন পেয়েছেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন এবং পরবর্তীতে করা সাত মামলায় জামিন পেলেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায় চৌধুরী। তারপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে- রমনা মডেল থানার দুইটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা। সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা