,

হৃদয়কেও হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ওপেনার দ্রুত ফেরার পর দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার দায়িত্ব ছিল তাওহিদ হৃদয়ের ওপর। তবে ব্যর্থ হলেন এই মিডল অর্ডার ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে আক্রমণে ছিলেন। প্রমোদ মাদুশান। এই পেসারের করা গুড লেংথের ডেলিভারীতে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করেছেন হৃদয়। বোল্ড হওয়ার আগে ৮ বলে ৩ রান এসেছে তার ব্যাট থেকে। হৃদয় ফেরায় ২৩ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারালো বাংলাদেশ।

৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিএয় ৩৫ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ।

২৫৬ রানের লক্ষ্য তাড়ায় বাজে শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস। দিলশান মাদুশঙ্কার করা গুড লেংথ ও ব্যাক অব লেংথের মাঝামাঝি করা ডেলিভারী স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন এই ওপেনার।

লিটন গোল্ডেন ডাক খেয়ে ফেরার পর টিকতে পারেননি আরেকন ওপেনার সৌম্য সরকারও। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি খাটো লেংথে করেছিলেন মাদুশঙ্কা। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের সেই বল জায়গায় দাঁড়িয়ে টেনে অন সাইডে পুল করতে চেয়েছিলেন সৌম্য। মিস টাইমিংয়ে ৩০ গজের বৃত্তের ভেতরে স্কয়ার লেগে ধরা পড়েছেন এই ওপেনার। ৯ বলে ৩ রান করে ফিরেছেন সৌম্য।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত