,

টানা ৬ দিনের ছুটি মিলতে পারে এবারের ঈদে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। রমজান মাস ২৯ দিনের হলে টানা ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে টানা ৫ দিনের ছুটি নিশ্চিতভাবে পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১২ মার্চ (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন এবং পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার।

সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরের দিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। সে হিসেবে টানা ৫ দিন ছুটি থাকবে।

তবে, রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। তাহলে টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট