,

চট্টগ্রামে বৃষ্টির কারণে শুরু হয়নি চতুর্থ দিনের খেলা

news-image

আবহাওয়ার পূর্বাভাষ আগেই জানিয়েছে, আজ শুক্রবার চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত হবে। সেই সাথে জানানো হয়েছে বিদ্যুৎ চমকের কথা। সেই পূর্বাভাসই সত্য হলো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বৃষ্টির তাণ্ডব। বাড়ছে বই কমছে না। আর সে কারণে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুই হতে পারেনি। কখন বৃষ্টি থামবে, কখন খেলা শুরু হবে তা পুরোপুরি আবহাওয়ার হাতে। কভারে ঢাকা পিচ ও মাঠ। তার ওপরও ভারি হয়ে জমে আছে কিছু পানি।
গতকাল বিকেলেও বৃষ্টি ও আলোর স্বল্পতায় নির্ধারিত সময়ের আগে শেষ হয় খেলা। প্রথম দিনেও ঘটেছিল একই ঘটনা। বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো এগিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে টাইগাররা লিড নিয়েছিল ৭৮ রানের। এখনো লিড আছে ১৭ রানের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে তোলে ৬১ রান। ডিন এলগার ২৮ ও ফন জিল ৩৩ রানের অপরাজিত। এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ২৪৮ রানে গুঁড়িয়ে দেয় টাইগাররা। পরে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩২৬ রান করে অল আউট হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ