রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করা যাবে।

তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংকের কর্মীদের বিকাল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান শেষ হওয়ার পর অফিস ও ব্যাংকিং সময় আগের সময়সূচিতে ফিরে আসবে।

গ্রাহকরা সাধারণত সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে পারবেন। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংকগুলোর কার্যক্রম শেষ করতে হবে।

আগামীকাল ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে যাচ্ছে। রোজা শুরুর দিন থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন এই সময়সূচি কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

সেই সিদ্ধান্তের আলোকেই ব্যাংকে লেনদেনের সময়সূচি ঘোষণা করা হলো। বর্তমানে দেশের ব্যাংকগুলোয় অফিস সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের