,

৪ বছর ফুটবলে নিষিদ্ধ বিশ্বকাপজয়ী পগবা

news-image

স্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে নেতিবাচক ফলাফল আসায় চার বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা মিডফিল্ডার পল পগবা। দ্বিতীয় নমুনা পরীক্ষাতেও তার শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়ায় এই শাস্তি দেওয়া হলো ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকাকে।

গত ২০ আগস্ট ইতালিয়ান লিগ সিরি ‘আ’য় উদিনেসের-জুভেন্তাস ম্যাচের পর ক্লাবে ডোপের নমুনা পরীক্ষা দেন পগবা। যদিও সেই ম্যাচে মাঠেই নামেননি তিনি। পুরোটা সময় গরম করেছেন বেঞ্চ। সে সময় ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইবুনাল (ন্যাডো) জানায়, পগবার শরীরে নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে।

এবার দ্বিতীয় নমুনা পরীক্ষায়ও একই ফলাফল এলো। এরপরই তাকে নিষিদ্ধ করে ন্যাডো। টেস্টোস্টেরন এমন একটি হরমোন, যা খেলোয়াড়দের মাঠে আরও বেশি সময় সক্রিয় থাকতে সাহায্য করে।

২০২২ সালে চার বছরের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নতুন করে নিজেদের দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর থেকে বার বার চোটে ভুগেছেন পগবা। চোটের কারণে ফ্রান্সের বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। ক্লাবেও জুভেন্টাসের হয়ে খুব কম ম্যাচই খেলেছেন। চোটের পাশাপাশি শৃঙ্খলা ভাঙার জন্য শাস্তি পেতে হয়েছে তাকে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত