,

বিলুপ্তির পথে শৈলগাছীর ঐতিহ্যবাহী জমিদার বাড়ি

news-image

নওগাঁর রাণীনগর উপজেলার পার্শ্ববর্তী নওগাঁ সদরের শৈলগাছী জমিদার বাড়িটি সংস্কারের অভাবে বর্তমানে বিলুপ্তির পথে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িটির সব কারুকার্য  নষ্ট হয়ে যাচ্ছে। আত্রাই (ছোট যমুনা)  নদীর তীরে অবস্থিত মনোরম পরিবেশের এই জমিদার বাড়িটি এলাকায় রাজবাড়ি বলে এটি বেশি পরিচিত। সেই সময়ে নদী পথই চলাচলের ভালো মাধ্যম হওয়ায় অধিকাংশ রাজপ্রাসাদ নদীর তীরেই তৈরি করা হতো। জমিদার বাড়িটির শুধুমাত্র মূল ভবনটির বর্তমানে কিছু ধ্বংসাবশেষ এখনও টিকে আছে। জমিদার বাড়ির মূল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কিছু উদ্বাস্তু পরিবার প্রায় ১০ বছর যাবত বসবাস করে আসছে। প্রায় ছয় একর জমির উপর তৈরি এই জমিদার বাড়িটি এলাকার কতিপয় প্রভাবশালী মহল নামে মাত্র লিজ দেখিয়ে ভোগদখল করে আসছে দীর্ঘদিন। এখানে রাতের আধারে বিভিন্ন রকমের অসামাজিক কর্মকান্ড চলে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা। জমিদার বাড়িটির নদীর তীর দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে নেয়া হয়েছে। প্রাচীরের মধ্যে তৈরি করা হয়েছে শৈলগাছী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন আর এই বিদ্যালয়টিই এই জমিদার বাড়িটির সকল কিছু বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বলে স্থানীয় সূত্রে জানা।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ডাঃ মোঃ মোহসিনুল আলম (৫৮)জানা,  ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর জমিদার সুধিন্দ্রনাথ চৌধুরী জমিদারি ছেড়ে পালিয়ে যান। তার ছোট ছেলে সরবিন্দ্রনাথ চৌধুরী ১৯৭১ সাল পর্যন্ত এখানকার জমিদারি দেখাশোনা করতেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে সরবিন্দ্রনাথের স্ত্রী-সন্তানসহ সবাই ভারতে চলে যান। তিনি ও তার দুইজন কর্মচারী এখানে থেকে যান। ১৯৭১ সালের ২৭ এপ্রিল সরবিন্দ্রনাথ চৌধুরী মারা যান। স্বাধীনের পর ১৯৭২ সালে জমিদার সরবিন্দ্রনাথ চৌধুরীর ছেলে মন্টু এখানে ফিরে আসলেও কিছু প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন হুমকিতে জমিদারী ছেড়ে চলে যান ভারতে। তখন থেকেই পরিত্যাক্ত অবস্থায় এই জমিদার বাড়িটি ধীরে ধীরে দখল হয়ে যায়।
তিনি আরো জানান, ১৯৭৪ সালে এখানে হস্তশিল্পের কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে তার আর বাস্তবায়ন হয়নি। এরপর থেকে এটি এভাবে পড়ে আছে।
জমিদার বাড়ির মূল ভবনের সামনের কয়েকটি গম্বুজ ও সামনের অংশের কিছু কারুকার্য এখনও কোন মতে মাথা উঁচু করে এই জমিদার বাড়ির স্মৃতি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। মূল ভবনের ওপর জন্ম নিয়েছে নানান ধরনের আগাছা। যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে এই জমিদার বাড়িটি তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কিছু পরিবার। 
এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক ড.মোঃ আমিনুর রহমান জানান, জমিদার বাড়িটি নতুন করে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের প্রদক্ষেপ গ্রহণসহ যাবতীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ