বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজন হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমেই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজন হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমেই করা হবে। এজন্য তিনি সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ে আবেদনের নির্দেশ দেন। আজ বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে শিশু সামিউল আলম রাজনের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সংশয় নেইদার বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই তারা তাকে ফেরত দেবে। রাজন হত্যাকাণ্ডকে হৃদয়বিদারক ও নৃশংস বলে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এমন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। আর বিচারকার্য যাতে বিলম্বিত না হয় সেজন্য তা দ্রুত বিচারের মাধ্যমেই করা হবে। এজন্য সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা অনুমোদন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। তিনি আরো বলেন, রাজন হত্যার ঘটনা সমগ্র বিশ্বকে কাঁপিয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু দেশেই আলোচিত হয়নি, সারা পৃথিবীরও নজর কেড়েছে। যারা রাজনকে পিটিয়েছে, তারাই ভিডিও ধারণ করে উল্লাস প্রকাশ করেছে। অথচ একবারও ভাবেনি, এমন নৃশংস হত্যাকাণ্ডের পরিণতি কি হবে! এ হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

রাজনের খুনিদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পর্ক খুঁজে পাওয়া গেলে তাদেরকেও কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কোনো পুলিশ সদস্য দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, হত্যা মামলার অন্যতম আসামি কামরুল সৌদি আরবে পালিয়ে যাওয়ার পেছনে কারও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাকে সেখানে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সকালে চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। সেই সঙ্গে রাজনকে পেটানোর ভিডিও ফুটেজ ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। ২৮ মিনিটের ওই ভিডিওচিত্র দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত সৌদি আরবে আটক কামরুল ছাড়াও এক নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে প্রধান আসামি মুহিত আলম, চৌকিদার ময়না, চা দোকানি দুলাল ও নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন মুহিত-কামরুলের ভাই আলী হায়দার ও আবলুস।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা