,

বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া

news-image

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার এহসানুর রহমান আগামীকাল আদালতে হাজিরা দিতে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার এ দুই মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আদালতে হাজিরা দিতে সকাল ৯টার দিকে গুলশানের বাসা থেকে রওনা দেবেন খালেদা জিয়া। এ ছাড়াও ১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব। এর পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন।

উল্লেখ্য, রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচার কাজ চলছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ