,

সালাহ উদ্দিনের বিচার শুরু

news-image

ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির মেঘালয় রাজ্যে শিলংয়ের একটি আদালতে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের বিচার শুরু হয়েছে। আদালত আগামী ৩০ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক কে এম লিংদো নংব্রির আদালতে অনুপ্রবেশের অভিযোগে সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাঁর আইনজীবী সকালে আদালতে উপস্থিত হলেও অভিযোগ গঠনের শুনানি হয়েছে বিকেলে। সরকার পক্ষের আইনজীবী আই সি ঝা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সালাহ উদ্দিন আহমদ অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করায় আদালত তাঁর বিরুদ্ধে বিচারকাজ শুরু করেছেন। বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬ অনুযায়ী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে মেঘালয় পুলিশ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছরের কারাদÐ হতে পারে। গত মার্চের শুরুতে ঢাকার উত্তরা থেকে অপহৃত হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন। এর প্রায় আড়াই মাস পর ১১ মে ভোরে শিলংয়ের গলফ লিংক এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে পুলিশ তাঁকে আটক করে। সরকার পক্ষের আইনজীবী আগেই জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি অনুপ্রবেশের অভিযোগ স্বীকার করলে আদালত রায় ঘোষণার জন্য দিন ঠিক করবেন। আর অভিযোগ অস্বীকার করলে বিচারের প্রক্রিয়াটি দীর্ঘায়িত হবে।

সালাহ উদ্দিন আহমদ ৫ জুন থেকে জামিন নিয়ে শিলংয়ে একটি কটেজে রয়েছেন। তাঁর আইনজীবী এস পি মাহান্ত এই অভিযোগ গঠন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রথমআলো

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ