,

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের বিকালটা

news-image

বৃষ্টির কারণে শেষ অব্দি চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই সমাপ্ত হয়ে গিয়েছে। বুধবার খেলা চলাকালে বেলা ৩টা ১২ মিনিটে বৃষ্টি নামে; এরপর ৪টা ৫ মিনিটে পুনরায় মাঠে নেমেছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। কিন্তু এক বল হওয়ার পর ফের বৃষ্টি নামলে ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টি না থামায় পরবর্তীতে বিকাল ৫টায় দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা। ফলে দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ১৬ রান নিয়ে। অপর প্রান্তে নট আউট থাকা সাকিব আল হাসানের সংগ্রহ ১ রান।

এর আগে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ২৬ রানে আউট হয়েছেন ওপেনার ইমরুল কায়েস। আর নিজেকে মেলা ধরার কোনো সুযোগই পাননি মুমিনুল হক। তাকে সরাসরি বোল্ড করেছেন হারমার। অবশ্য সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন তিনি। এরপর অ্যালগারের বলে বোল্ড আউট হয়ে তামিম ইকবাল ক্রিজ ছেড়েছেন ব্যক্তিগত ৫৭ রান। বাংলাদেশের সংগ্রহ তখন ১৪৪ রান। দলীয় ১৭৮ রানে চতুর্থ উইকেটটি হারিয়ে স্বাগতিকরা। এবারে ব্যক্তিগত ৬৭ রানে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিল্যান্ডারের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি।

মঙ্গলবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টস জিতে আগে ব্যাটিং করেছে অতিথিরা। বাংলাদেশী বোলারদের দাপটে তাদের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২৪৮ রানে। জবাবে ২ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস, ২৪৮/১০, ওভার ৮৩.৪ (বাভুমা ৫৪, প্লেসিস ৪৮, অ্যালগার ৪৭; মুস্তাফিজ ৪/৩৭, জুবায়ের ৩/৫৩)

বাংলাদেশ : প্রথম ইনিংস (ব্যাটিং), ১৭৯/৪, ওভার ৬৭ (মাহমুদউল্লাহ ৬৭, তামিম ৫৭, মুশফিক ১৬*, সাকিব ১*; অ্যালগার ১/৬, ভ্যান জিল ১/১৩)

*দ্বিতীয় দিনশেষে

 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন