বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ডাইনি অপবাদে নারীর শিরশ্ছেদ

news-image

ভারতের আসামে ৬৩ বছর বয়সী এক নারীকে ডাইনি অপবাদে নগ্ন করে শিরশ্ছেদ করা হয়েছে। সোনিতপুর জেলার ভিমাজুলি গ্রামে সোমবার আনুমানিক দুশ মানুষের উপস্থিতিতে ওই নারীকে হত্যা করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মারফত জানা যায়, হত্যাকাণ্ডের শিকার নারীকে তার নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে এসে শারীরিক নির্যাতন চালানো হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত ওই গ্রামের বাসিন্দাদের রোগবালাইয়ের জন্য ৬৩ বছর বয়সী পুর্নি ওরাঙকে দায়ী করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসাম পুলিশ জানিয়েছে, ছয় বছরে একই ধরনের অভিযোগে প্রায় ৯০ জনকে শিরশ্ছেদ করে জীবন্ত পুড়িয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের শিকারদের বেশিরভাগই নারী। নারীদের ডাইনি হিসেবে চিহ্নিত করার ঘটনা আসামের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ও চা-বাগানের শ্রমিকদের মধ্যে প্রায়ই ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা সামাদ হোসেন জানান, শান্তিপুর জেলার ওই গ্রামটির লোকজন কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন। কয়েকজন গ্রামবাসী নিজেদের অবস্থার জন্য পুর্নি ওরাঙকে দায়ী করেন। এরপর ডাইনি অপবাদ দিয়ে তাকে হত্যা করেন তারা, বলেন সামাদ। ২০১৪ সালের অক্টোবরে ভারতীয় ক্রীড়াবিদ দেবযানি বোড়াকে আসামে ডাইনি অপবাদ দিয়ে ব্যাপক মারধর করা হয়। ডাইনি অপবাদে হত্যার ঘটনা নিয়ে বেশ কিছু সংগঠন আসাম সরকারের প্রতি আইন সংশোধন এবং আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। চলতি বছরের শুরুর দিকে বর্তমান আসাম সরকার এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করতেই ভিমাজুলি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী পুর্নি ওরাঙ মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকায় উল্লেখযোগ্য আদিবাসী গোষ্ঠীর মধ্যে কার্বি এবং সাওতাল অন্যতম। পুলিশের অতিরিক্ত সুপার সামাদ হুসেইন জানান, অনিমা রঙহান্তি নামের এক নারী স্থানীয় মন্দিরে মানুষ জড়ো করেন এবং সবাইকে জানান যে পাঁচ সন্তানের জননী ওরাঙ একজন ডাইনি। এই ডাইনির কারণে গ্রামে খারাপ কিছু ঘটতে পারে। রঙহান্তির কথা শুনে উত্তেজিত সবাই ওরাঙয়ের বাড়ি গিয়ে তাকে বের করে নিয়ে আসে।
নিকটবর্তী একটি স্থানে তাকে দিনে দুপুরে নগ্ন করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা