,

বোলারদের প্রতিদান দেবার দিন টাইগার ব্যাটসম্যানদের

news-image

তামিম ইকবাল ও ইমরুল কায়েস যে কি করতে পারেন, তা পাকিস্তানের বিপক্ষে দেখিয়ে দিয়েছিলেন মাস তিনেক আগে। ওপেনিংয়ে তাদের মাঝে দারুণ এক কেমিস্ট্রি কাজ করে। সেটা ধরে রাখতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ পেয়ে যাবে ভালো একটা ভিত। সেই ভিতটাই দরকার। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে বারবার এমন সুযোগ পাওয়া যায় না। বাংলাদেশের প্রথম ইনিংস তাই টাইগারদের সুযোগ কাজে লাগানোর ইনিংস। দলে ৭ ব্যাটসম্যান আছে। বাংলাদেশ আছে দারুণ ফর্মে। ওয়ানডের ফর্ম তারা টেস্টেও ফিরিয়ে এনেছেন। বোলাররা প্রথম দিনে কাজটা করে দিয়ে গেছেন। যা ছিল বিস্ময়কর। এবার বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে বোলারদের সম্মানটা ধরে রাখার লড়াই। জুটি গড়া যেখানে রাখবে বড় ভূমিকা। ডেল স্টেইন, মর্নে মর্কেল, ভেরনন ফিল্যান্ডার তিন বিধ্বংসী ফাস্ট বোলার। সাথে আছেন অফ স্পিনার সাইমন হার্মার। জেপি ডুমিনিও স্পিন করেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ কি ভয় পাবে! নাহ। এখন আর বাংলাদেশ দল কাউকে ভয় পায় না। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মতো দলকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়ে দলের আত্মবিশ্বাসটাও আছে তুঙ্গে। ব্যাটসম্যানদের তাই চাপ নেয়ার নেই কিছুই। ১১২ রানে ৯ উইকেট নেই। তাও বিশ্বসেরা টেস্ট দল দক্ষিণ আফ্রিকার! অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ঘটনাটাই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটায় বাংলাদেশের বোলাররা ঘটিয়েছেন। কি কাণ্ড! দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে মাত্র ২৪৮ রানে। বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্ব নিম্ন স্কোর। বাংলাদেশ দল গোটা ইউনিট হিসেবে কাজ করেছে। টেস্ট অভিষেকেই মুস্তাফিজের ইতিহাস গড়া ৪ বলের ৩ উইকেটের রেকর্ড তো দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ডটাই ভেঙ্গে দিয়েছে। শেষ পর্যন্ত নিয়েছেন ইনিংস সেরা ৪ উইকেট। লেগ স্পিনার জুবায়ের হোসেন তিন উইকেট নিয়েও শেষের দিকে রেখেছেন বড় ভূমিকা। মোহাম্মদ শহীদ একটিও উইকেট না পেলেও প্রতিপক্ষের ওপর এমনই চাপ দিয়েছিলেন, যার সুফলটা পেয়েছেন অন্য প্রান্তের বোলাররা। এই ছিলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসের সার সংক্ষেপ। এখন বাংলাদেশের ব্যাটিং উপবোগ করার পালা। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ