,

ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, সব স্কুলে ছুটি

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শীতের তীব্রতা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঈশ্বরদীর সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা প্রবাহিত হলে স্কুলে ছুটি ঘোষণার প্রজ্ঞপন অনুসরণ করে তাৎক্ষণিক এই ছুটি ঘোষণা করা হয়।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি প্রবাহিত হয়েছে পাবনার ঈশ্বরদীতে। উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রাও এটি। প্রচণ্ড শীতে ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা কাহিল ও বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, মৃদু শৈত্যপ্রবাহের এই আবহ আরো এক সপ্তাহ চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট