অবশেষে ‘বন্ধু সেতুর উদ্ভোধন– সরাইলে ২০ সহস্রাধিক লোকের স্বস্থি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ অবশেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক ইউপি সদস্যের মহৎ উদ্দোগ ও চেষ্টায় জাফর নদীর উপর নির্মিত বন্ধু সেতুটির দ্বার উম্মূক্ত করে দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে ইউএনও মোহাম্মদ এমরান হোসেন আনুষ্ঠানিক ভাবে সেতুটির ফলক উম্মোচন ও ফিতা কাটার মধ্য দিয়ে এর উদ্ভোধন করেন। ফলে সেখানকার ২০ সহস্রাধিক লোকের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। সম্প্রীতি সোহার্দ ও আন্তরিকতার দ্বার কয়েক ধাপ এগিয়ে গেছে দুপাড়ের বাসিন্ধাদের। মহৎ ও সাহসী জনহিতকর কাজের জন্য ইউএনও’কে বাহবা দিচ্ছেন তারা। এলাকাবাসী জানায়, জাফর নদীর উপরের একটি সেতুর জন্য ওই এলাকার শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এমনকি বিয়েশাদী পিছিয়ে ছিল গত কয়েক’শ বছর ধরে। দুপাড়ের বাসিন্ধাদের সম্পর্কে ছিল টানাপূড়ন। বিষয়টি অনুধাবন করেন উইএনও। তিনি ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফাকে সেতুটি নির্মানে উদ্দোগী করেন। সাহসের সাথে এগিয়ে আসেন মোস্তফা। তাকে সর্বক্ষণ সহযোগীতা করেন ফুল মিয়া (৬২), ছাদু মিয়া (৬০), ব্যবসায়ি আরিফ সহ এলাকার সামাজিক রাজনৈতিক ও ভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগীতায় মাত্র চার মাসে ৩০ লক্ষাধিক টাকা ব্যায়ে ১৬০ ফুট দৈর্ঘের ওই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। উপজেলা পরিষদ আড়াই লাখ আর ইউনিয়ন পরিষদ ছয় লাখ বাকী টাকা স্থানীয়দের দেওয়া। দুই শতাধিক বছন পর নৌকার বদলে সেতু দিয়ে পায়ে হেঁটে পারাপারের সুযোগ পেয়ে দারুন খুশি সেখানকার বৃদ্ধ নারী পুরুষ ও কচি কিশোর শিক্ষার্থীরা। দু’পাড়ের বাজার ও পাশের গ্রাম গুলোতে বইছে আনন্দের বন্যা। সেতুটি উদ্ভোধনের পর স্থানীয় মানব উন্নয়ন সংগঠন ইউএনওকে সংবর্ধনা দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল হক বলেন, উইএনও স্যারের সহযোগীতায় আমার ইউনিয়নের এ সেতুটি একটি ইতিহাস। আমি ও আমার জনগন সারা জীবন উনাকে মনে রাখব।











