,

গাজীপুর সিটির বরখাস্ত মেয়র এম এ মান্নানের জামিন

news-image

গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান নাশকতার দুই মামলায় জামিন পেয়েছেন।মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেজাউল করিম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ তাকে তিন মাসের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন। এ সময় আসামির পক্ষের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। তিনি জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে করা সব কয়টি মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তিতে আর কোন আইনগত বাধা নেই। গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। মেয়র মান্নানের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। তিন মামলায় জামিনে আছেন তিনি। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে