বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকা থেকে ফুটবলার পাচার

news-image

আফ্রিকার নানা দেশ থেকে অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের ‘পাচার’ করে এশিয়ার লাওসে নিয়ে এসে জোর করে কন্ট্রাক্ট সই করানো হয়েছে। খবর বিবিসি। এদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোরও রয়েছে। বিবিসির তাদের প্রতিবেদনে বলেছে, এ বিষয়ে তারা তদন্ত করে তথ্য পেয়েছে। তদন্তে দেখা গেছে লাওসের চাম্পাসাক ইউনাইটেড দলে ছয়জন অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় রয়েছে। পশ্চিমা আফ্রিকা থেকে চাম্পাসাক ফুটবল একাডেমী ফেব্রুয়ারিতে মোট ২৩ জন অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় ‘পাচার’ করে এনেছে।
ফিফার নিয়ম অনুযায়ী আঠারো বছর না হওয়া পর্যন্ত কোন খেলোয়াড়কে বিদেশের কোন দলের সাথে চুক্তিবদ্ধ করা যাবে না। ফিফার নিয়ম ভঙ্গ করে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের লাওসের স্থানীয় লীগে খেলাচ্ছে চাম্পাসাক ইউনাইটেড। এসব খেলোয়াড়দের বেতন ভাতা দেয়া হয়নি এমনকি ঠিকমতো থাকার যায়গাও দেয়া হয়নি বলে অভিযোগ করেছে খেলোয়াড়দের কয়েকজন। ১৪ বছর বয়সী লাইবেরিয়ান কিশোর কেসেলি কামারা জানিয়েছেন, তিনি ক্লাবের স্টেডিয়ামের মাটিতেও ঘুমিয়ে রাত কাটিয়েছেন।
বাড়ি ফিরে আর এক ফুটবলার লাওসে তার সময়কে দাসত্বের সাথে তুলনা করেছেন। এসব অভিযোগ অস্বীকার করেছে চাম্পাসাক ফুটবল একাডেমী।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা