,

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের একান্ত বৈঠক

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামিনে মুক্তি পাওয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলের বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, দল পুনর্গঠনের ঘোষণা দিলেও মূলত বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের জামিনে মুক্তির অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার জামিনে মুক্তি পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ওই দিনই ভর্তি হন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখান থেকে পরদিন রাত সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান তিনি। জানা গেছে, খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বৈঠকে সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কোন প্রক্রিয়ায় দল পুনর্গঠন করা হবে তা নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। সূত্র জানায়, ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির তিনজন, দুজন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের তিন উপদেষ্টা, একজন যুগ্ম মহাসচিবসহ দলের ঘনিষ্ঠ সাংবাদিক এবং শিক্ষকদের দল পুনর্গঠনের রূপরেখা তৈরি করতে দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পৃথকভাবে এসব নেতাদের রূপরেখার প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে জমা পড়বে। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ