,

নিরাপত্তা পরিষদে ইরানের চুক্তির পক্ষে ভোট পাস

news-image

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অষ্ট্রিয়ার ভিয়েনায় বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে চূড়ান্ত চুক্তি হয়েছিল তার অনুমোদন দিয়েছে। সোমবার সব সদস্যের সম্মতিতে চুক্তির পক্ষে প্রস্তাবটি পাস হয়। এর ফলে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উঠে গেল। বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌছতে গত মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনায় বসেন ইরান এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বেশ কিছু ইস্যুতে মতদ্বৈততা থাকায় কয়েক দফায় বৈঠকের মেয়াদ বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১৪ জুলাই এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে ইরানের পারমানবিক কর্মসূচি সীমিতকরণ ও দেশটির ওপর থেকে জাতিসংঘ ও পশ্চিমাদের আরোপিত অবরোধ অপসারণের কথা বলা হয়েছে। যেহেতু জাতিসংঘ ইরানের ওপর অবরোধ আরোপ করেছিল সেহেতু এটি অপসারণ এবং চুক্তির পক্ষে নিরাপত্ত পরিষদে প্রস্তাব পাস হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় নিরাপত্তা পরিষদে চুক্তির পক্ষে প্রস্তাবটি উত্থাপন করা হয়। ১৫ সদস্যের সবার সম্মতিতে প্রস্তাবটি পাস হয় নিরাপত্তা পরিষদে। এর ফলে  আজই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পরমাণু চুক্তির অনুমোদন দেয়া হলো। প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে- বেঁধে দেয়া সময়ের মধ্যেই ভিয়েনায় সই হওয়া চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। তবে তেহরান যদি চুক্তির কোন শর্ত আগামী এক দশকের মধ্যে লঙ্ঘন করে তাহলে সংস্থাটি আবারও ইরানের ওপর অবরোধ আরোপ করতে পারবে। এদিকে একই দিন ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে ছয় জাতির চুক্তির অনুমোদন দিয়েছে। এর আগে গত সপ্তাহে পর্যালোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা  চুক্তিটি কংগ্রেসে পাঠিয়েছেন। তিনি কংগ্রেস সদস্যদের চুক্তিটি অনুমোদন দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ