,

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

news-image

ডেস্ক রিপোর্ট : প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষের দল। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস আজ। যে কারণে ভোর থেকেই ঘর-ফেরত মানুষে মুখরিত ছিল কমলাপুর রেল স্টেশন। বাড়ি ফেরত সব মানুষের মুখে যেন চাঁদের হাসি। প্রতিকূল বৃষ্টি ভেজা আবহাওয়াকে জয় করে সবাই যেন বিজয়ী যোদ্ধা।

বেলা ২টা ১০ মিনিটে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি। সিল্কসিটিতে সপরিবারে আসেন শফিকুল ইসলাম (৩৫)। ফিরতি যাত্রা পথে কোনো বিড়ম্বনায় পড়েছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল হামদুলিল্লাহ, এবার যাওয়ার সময় কিছুটা বিড়ম্বনায় পড়লেও আসাটা ছিল আনন্দের। যথা সময়ে ট্রেন ছেড়ে যথা সময়ে পৌঁছেছে।

কমলাপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আবু সাঈদ আহমেদ জানান, নির্ধারিত সময় ভোর ৪টা ৫০ মিনিটে কমলাপুর স্টেশনে প্রথম আন্তঃনগর ট্রেন ধূমকেতু এসে পৌঁছায়। দিনাজপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন দ্রুতযান এসে পৌঁছে যথাসময় ভোর ৬টায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর তুর্ণা-নিশিতা কমলাপুর স্টেশনে পৌঁছায় নির্ধারিত সময় ভোর ৬টা ২০ মিনিটে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা অপর আন্তঃনগর ট্রেন একতা কমলাপুর স্টেশনে পৌঁছায় নির্ধারিত সময় সকাল ৭টা ৩৫ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটিও নির্ধারিত সময় বেলা ২টায় এসে পৌঁছায়।

স্টেশন ম্যানেজার আরো জানান, মঙ্গলবার ভোর রাত পর্যন্ত কমলাপুর স্টেশনে আরো ২০টির মতো আন্তঃনগর ট্রেন এসে পৌঁছাবে। সব কিছু ঠিক থাকলে সিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর