বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট সিরিজেও থাবা বসাতে প্রস্তুত বাঘবাহিনী

news-image

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার টেস্টে নামতে চলেছেন মাশরাফিরা। তার আগে সোমবার প্রোটিয়াদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরুসিংহ। তিনি এ দিন বলেন, “বাংলাদেশি বোলারদের ২০ উইকেট নেওয়ার ক্ষমতা আছে।” টি-টোয়েন্টি এবং ওয়ানডে-র পর এ বার টেস্টে সিংহবাহিনীকে হারানোর জন্য বাঘবাহিনী যে পুরোদমে প্রস্তুত সেই বার্তাও শোনা গেল কোচের গলায়। আর হবেই না বা কেন! তাঁর হাত ধরেই একের পর এক সাফল্য এনে দিচ্ছেন যে মাশরাফিরা। সেই আত্মবিশ্বাস থেকেই এ দিন কোচ হাতুরুসিংহ জানান, ওয়ানডের পাশাপাশি টেস্টেও পারফরম্যান্স ভাল বাংলাদেশের। বিপক্ষের শক্তির কথা মাথায় রেখেই দল তৈরি করা হবে। তবে কোচ যতই ছেলেদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হোক না কেন, মাশরাফি-সাকিব-সৌম্যরা কিন্তু আত্মতুষ্টির বিষয়টি থেকে কয়েক ক্রোশ দূরেই রয়েছেন। যে ভাবে দল ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছে তাতে আপামর বাংলাদেশি যেন ঘোরের মধ্যে দিয়ে গিয়েছে কয়েকটা দিন। এ রকমই আরও একটা পারফরম্যান্স মাশরাফিদের কাছে আশা করছেন দেশবাসী থেকে গোটা ক্রিকেট দুনিয়া। বাংলার বাঘেরা আরও এক বার সিংহবাহিনীকে তুলোধনা করুক সেই স্বপ্নে এখন মজে বাংলাদেশবাসী।

ডি’ভিলিয়ার্সরা যখন বাংলাদেশ সফরে আসেন তখন বলা হয়েছিল প্রোটিয়াদের হারাতে বেগ পেতে হবে মাশরাফিদের। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে মাশরাফিরা আরও এক বার প্রমাণ করে দেন  কোনও শক্তির কাছে বাঘেরা দমতে রাজি নয়। তাই পিছিয়ে পড়েও শিকার করেছিল সিংহবাহিনীকে। তাঁদের সেই অভূতপূর্ব পারফরম্যান্সে প্রোটিয়াদের মুখ থেকে বেরিয়ে এসেছিল ‘বাহ্…বাহ্’। ক্রিকেট বিশ্বও সে দিন দেখেছিল বাঘবাহিনীর দাপট।

 

 

 

মঙ্গলবার চট্টগ্রামে প্রথম টেস্টে পরস্পরের মুখোমুখি হবেন মাশরাফি-ডি’ভিলিয়ার্সরা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামিকাল বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। সোমবারেও বৃষ্টি হয়। মাঠ ভেজা থাকায় এ দিন ইনডোরে অনুশীলন করেন ক্রিকেটাররা।  

-আনন্দ বাজার

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা