অন্যের জন্য যারা ঈদ করেন না….

news-image

ডেস্ক রির্পোট : ঈদে অন্যের খবর জানিয়েই সময় কাটে গণমাধ্যমের অনেক কর্মীর। রেডিও, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা চব্বিশ ঘণ্টায় নিয়োজিত থাকেন সংবাদ পরিবেশনে। ঈদ বা অন্য কোনো উৎসবে অনেকেরই ফুরসত মেলে না বন্ধু-স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার। মন খারাপ হলেও অভ্যস্ত সংবাদ ভুবনে কর্মব্যস্ততার মাঝেই নিরলস পেশাগত দায়িত্ব পালন করে যান তারা।
ঈদের আনন্দের খবর টেলিভিশন স্ক্রিন, ইন্টারনেট কিংবা শব্দ তরঙ্গে মানুষের কাছে পৌঁছে দেন যে গণমাধ্যমকর্মীরা দেখা যায় নিজের পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সঙ্গী হতে পারেন না তারাই। কখনো হাসিমুখে কখন মন খারাপ চেপে অনিবার্য নিয়তির মতো মেনে নেন পেশাগত দায়িত্ব। সামাজিক যোগাযোগে ঈদে কর্মব্যস্ততার সেলফি তুলে কিংবা ল্যাপটপের কিবোর্ডে হাত রেখে মোবাইলে বন্ধু-পরিজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সময় কাটছে তাদের।
চ্যানেল ২৪ এর রিপোর্টার শামিমা সুলতানা বলেন, ‘আমি সারাদিন ঘুরে ঘুরে অন্য পেশায় যারা কাজ করছেন তাদের ছুটি না পাওয়ার কষ্টটা নিউজে তুলে ধরছি। কিন্তু নিজের কথাটা বলার কোথাও জায়গা নেই।’
‘দিন শেষে পরিবারের কাছে গিয়ে তাদের যে শুকনা মুখটা দেখব, সেটা মেনে নেওয়ার নয়,’ যোগ করেন তিনি।
অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার মো. ইসমাইল হোসেন ঈদের দিন কাজ করছেন অফিসে। তার বাড়ি রংপুরে, সেখানেই থাকেন মা-বাবাসহ পুরো পরিবার।
প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে না কাউকে তো কাজ করতে হবে। না হয় আমি কাজ করে অন্য সহকর্মীর পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সুযোগ করে দিলাম। এ সব উপলব্ধি করে কাজটাকে আর অপছন্দনীয় লাগে না, মনেও কষ্ট থাকে না।’
রেডিও আমার’র সংবাদকর্মী কামরুল হাসনাত বলেন, ‘পেশাগত কারণে এমনিতেই প্রতিদিন আমাদের বেশিটা সময় কাটে সহকর্মীদের সাথে। আজও ঈদের দিনেও তার ব্যতিক্রম নয়। সকালটা আজ ব্যতিক্রম না হলেও দিনটা ব্যতিক্রম।’
যমুনা টেলিভিশনের রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, ‘উৎসবের কারণে স্বাভাবিকভাবেই আমাদের কাজ বেড়ে যায়। যে জন্য ঈদের দিনেও অফিস করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘যখন দেখি মানুষ সুন্দরভাবে বাড়ি যেতে পারছেন, পরিবারের সঙ্গে আনন্দে ঈদ করতে পারছেন এটাই ভাল লাগার জায়গা। পেশা জীবনে এখন এই কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হচ্ছে। তবে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার কষ্টটা থেকেই যায়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত