,

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত ।

news-image

বরাবরের মতো এবারও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা সদরের শোলাকিয়া এলাকায় মৃত নরসুন্দা নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ শোলাকিয়া ঈদগাহ ময়দান। বড় জামাতের সঙ্গে ঈদের নামাজ পড়লে প্রচুর সওয়াব পাওয়া যায়—তাই প্রতিবছর ঈদের সময় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে এখানে। ঈদগাহের সৃষ্টির ইতিহাস সন্পর্কে অনেক জনশ্রুতি প্রচলিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায় ১৮২৮ সালে এ মাঠের গোড়াপওন হয়। বিখ্যাত এই ঈদগাহ ময়দানের অবস্হান কিশোরগজ্ঞ জেলা শহরের পূর্ব অংশে। প্রায় সাত একর আয়তনের ঈদগাহটি বর্তমান মৃতপ্রায় নরসুন্দা নদীর অববাহিকায় , যে এলাকাটিকে মানুষ শোলাকিয়া নামেই চেনে। জানা যায় ১৮২৮ সালে প্রথম এই ঈদঁগাহে ঈদেঁ জামাত হয়। ওই বছর স্হানীয় (সাহেব বাড়ি ) বর্তমান শোলাকিয়া সাহেব বাড়ির উর্দ্ধতন পুরুষ সৈয়দ আহমদ (রঃ) তার তালুক সম্পত্তিতে তারই ইমামতিতে ঈদেঁর জামাত অনুষ্ঠিত হয়। এ মাঠের নামকরণের বিষয়ে জনশ্রুতি হচ্ছে যে , বহুকাল আগে একবার এ মাঠে ঈদেঁর জামাতে জামাতির সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ১ লাখ ২৫ হাজার অর্থাত্‍ সোয়া লাখ। এই সোয়া লাখ থেকেই উচ্চারণ বিবর্তনে বর্তমান শোলাকিয়ার নামকরণ হয়েছে । অপর একটি ধারণা হচ্ছে , মোগল আমলে এখানে পরগণার রাজস্ব আদায়ের একটি অফিস ছিল। সেই অফিসের অধীন পরগণার রাজস্বের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। জনশ্রুতি হচ্ছে , এটাও "শোলাকিয়া" নামকরণের উত্‍স হতে পারে।

ঐতিহ্যবাহী ঈদঁগাহটি ১৮২৮ খ্রিঃ থেকে শুরু হয়ে বর্তমানে উপমহাদেশের সবচেয়ে বৃহত্‍ ঈদ জামাতের মাঠ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতি ঈদের জামাতে এ মাঠে তিন লাখের বেশি মানুষ নামাজ আদায় করেন। মাঠের ভেতরে ২৬৫ টি কাতার রয়েছে। কিন্ত স্হান সংকুলান না হওয়ায় মাঠ ছাড়িয়ে মুসল্লিগন ঈদগাহ সড়ক ,পার্শ্ববর্তী কুমুদীনি স্কুল মাঠ ,নরসুন্দা নদী অপর পারে কিশোরগঞ্ছ-করিমগঞ্ছ সড়কের ওপর , বাড়ির উঠান ,বাসার ছাদ এবং নিকঠবর্তী এলাকায় নামাজে অংশ নেন। এ মাঠের রেওয়াজ অনুযায়ী দফায় দফায় শটগানের গুলি ছোড়া হয় আকাশে। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি , ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছোড়ার মাধ্যমে সবাইকে প্রস্তুত হওয়ার সংকেত দেওয়া হয়। নামাজ শেষে দেশ , জাতি ও মুসলিম উন্মাহর জন্য মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালিত হয়। লাখো লাখো আবাল বৃদ্বা বনিতার "আমিন আমিন" রবে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ ময়দান।

-কারটেসিঃ মোঃ আবদুল করিম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে